31st March,2024,early morning we are reached at Pune or 1st April I have Joined at This Company. I have got this job through Krishna sir. this is a really very good company, now I am enjoying my work at molding departmen. thank you Krishna sir and how can I help you ☺️.
পশ্চিমবঙ্গ থেকে পুনের যাননি টা এতটা শহর ছিল না, ৩০-৩২ ঘন্টা ট্রেনে সময় কাটানোর পর একটা অচেনা অজানা জায়গাতে অচেনা মানুষদের মধ্যে পরিবারের সবাইকে অনেক দূরে রেখে সৌরভ এবং সৌরভের সাথে আরো বাকি ১৪ জন মার্চ মাসের শেষ সপ্তাহে পুনেতে পৌছায়, এপ্রিল মাসের ১ তারিখ থেকে ডকুমেন্টস ভেরিফিকেশন এবং মেডিকেল কমপ্লিট হওয়ার পর এরা কাজে জয়েন করে।
যেদিন সৌরভ জয়দীপ ও বাকিরা পুনেতে পৌঁছায় সেদিন সকলে আমায় এই ছবিটা হোয়াটসঅ্যাপে পাঠায়। কিছুদিন আগেই আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা এদের ছবি দেখেছিলে, সেদিনটা ছিল প্রথমবার মহারাষ্ট্রের মাটিতে পা রাখার দিন। আজকে বেশ কয়েকটা দিন পেরিয়ে গিয়েছে। নতুন পরিবেশে এরা সকলেই নিজেকে মানিয়ে নিয়েছে। অনেক নতুন বন্ধু হয়েছে, কিছু ব্যক্তি আছে যারা ভাল ব্যবহার করেনা আবার কিছু জন আছে যাদেরকে জিজ্ঞেস করলে কাজের পদ্ধতি শিখিয়ে দিতে তারা পিছুপা হয় না। এরই নাম জীবন কেউ তোমার পাশে থাকবে তোমায় সাহায্য করবে এগিয়ে যেতে কেউ তোমাকে পিছনে ফেলার চেষ্টা করবে। জীবনে বেঁচে থাকার লড়াইয়ে আমরা হার মানলে হবেনা, সব সময় এগিয়ে যেতে হবে। হ্যাঁ আমি কৃষ্ণ ঘোষ -তোমরা অনেকেই আমাকে আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে চেনো, অনেকেই আমায় পছন্দ করো অনেকেই আমার পিছনে অনেক কু কথা বলে। অনেকের কাছে আমি নিজের দাদার মত, অনেকের কাছে আমি খুব প্রিয় শিক্ষক, অনেকের কাছে আমি খুব ভালো পথপ্রদর্শক।
আবার এর বিপরীতে অনেকের কাছেই আমি একজন অসৎ ব্যক্তি, যদিও এটা তাদের ব্যক্তিগত চিন্তা ধারা।
আজকে ২০২৪ সালে ১০ এপ্রিল এই পোস্টটি আমি লিখছি,
আমি ভগবানে বিশ্বাস করি, আর আমি আমার কাজকে ভালোবাসি। আমি জানি আমি কোন অন্যায় কাজ করিনি আর ভবিষ্যতে করবও না। তাই কে আমাকে নিয়ে কি ভাবল কি বলল এসব নিয়ে আমি এত মাথাব্যথা রাখি না।
আমি আমার কাজ করতে থাকবো।
তোমরা যারা আমায় বিশ্বাস করে এগিয়ে আসতে চাও তারা আমার সাথ দেবে, আর যারা বিশ্বাস করে না তারা পিছনে সমালোচনা করবে।
তবে একটা কথা সত্যি সমালোচিত হওয়ার জন্য যোগ্যতা তৈরি করতে হয় আর অবশ্যই কিছুটা হলেও সেই যোগ্যতা আমি তৈরি করছি।
আজ পর্যন্ত পশ্চিমবঙ্গের অনেক চাকরিহীন বেকারদের স্বনির্ভর হতে সাহায্য করেছি। অনেকেই আজকে অনেক ভালো জায়গাতে আছে, তার মধ্যে এমন অনেকেই আছে যাদের খাবার সমস্যা শরীরের সমস্যা এবং আরো অন্যান্য কারণে ফিরে এসেছে। জীবনে লড়াকু মনোভাব নিয়ে নিজের যোগ্যতায় লড়াই লড়ে কিছু জন এমন ও আছে যারা খুব ভালো পজিশনে পৌঁছেছে, তাদের কাছে আজকে আমি ভগবানের মত। কারণ তারা একথা স্বীকার করে যে আমি যদি তাদেরকে সেই জায়গায় পৌঁছাতে সাহায্য না করতাম তাহলে আজকে বর্তমান অবস্থায় তারা কোনদিন পৌঁছাতো না।
আর কিছু জন যারা বাড়ি ফিরে এসেছে, তাদের শুধুই অভিযোগ আমার বিরুদ্ধে।
কিন্তু একথা আমি কোনদিন বোঝাতে পারলাম না কাউকে -যে দেখো কোম্পানির চাকরি আমি তৈরি করি না, কোম্পানি আমার নিজস্ব না.
আমরা যেভাবে চাইবো যতটা আরামদায়ক ভাবে চাইবো সেই আরামদায়কভাবে সবকিছু আমরা পাব না। নিজেকে মানিয়ে নিতে হবে নতুন পরিবেশে।
আমাদের মা বাবা বন্ধু বান্ধব সেখানে থাকে না মন খারাপ তো হবেই, কিন্তু জীবনে নিজেকে প্রতিষ্ঠিত করতে গেলে কিছু ত্যাগ প্রয়োজন কিছু লড়াই নিজেকে লড়তে হবে এ কথা আমি কাউকে(যারা ফিরে এসে আমায় নিয়ে অভিযোগ করে) তাদের বোঝাতে পারলাম না 😣
যাইহোক আমি জানি আমি কোন অন্যায় কাজ করছি না। তাই নিজের কাজকে ভালবাসি আর গর্ব করে বলতে পারি যে আমি বেকারদের স্বনির্ভর হতে সাহায্য করি, তাদেরকে সঠিক পথ দেখাতে নিজের জীবনকে উৎসর্গ করেছি।
প্রত্যেকদিন বহু স্টুডেন্টের সাথে পরিচয় হয় বহু মানুষের সাথে সারাদিন কথোপকথন হয়, সেই ভালো খারাপ মুহূর্তগুলি আমার এই লেখা পোস্টের মাধ্যমে তোমাদের সকলের কাছে তুলে ধরলাম।
যে সমস্ত ভিউয়ার্সরা এই পোষ্টটি শেষ পর্যন্ত পড়লে তারা অবশ্যই চেষ্টা করো আমাদের এই পোস্টটি নিজের পরিচিতদের মধ্যে শেয়ার করার জন্য।
আজকে যে সততার সাথে সঠিকভাবে কাজ করছি সেই কাজ প্রমাণ করার জন্য এই প্রমাণগুলি সৌরভ ও আমার মধ্যে কথোপকথন গুলি এবং তাদের দেওয়া ফিডব্যাক গুলি তোমাদের মধ্যে তুলে ধরা খুব প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে।
তাইতো যে সমস্ত স্টুডেন্টরা আমাদের থেকে চাকরি পাচ্ছে তাদের ফিডব্যাক এবং তাদের ডিটেলস তোমাদের মধ্যে তুলে ধরছি দিন দিন।
তোমাদের একটা শেয়ার এবং আমাদের চাকরি তথ্য গুলি হোয়াটসঅ্যাপে শেয়ারের মাধ্যমে একটা বেকার ছেলেকে জীবনের স্বনির্ভর হতে সাহায্য করতে পারে।
তোমরাও আমার পাশে এসে দাঁড়াও আর আমাদের পোস্টগুলি চাকরি তথ্য গুলি শেয়ার করো পরিচিতদের মধ্যে।
তোমরা যদি মনে কর আমার সাথে এসে দেখা করবে তাহলে বর্ধমানে আমার অফিসে এসে দেখা করতে পারো।
তোমরাও যদি এখনো মনের মতো কোনো চাকরি না পেয়ে থাকো সেক্ষেত্রে সঠিক পরামর্শের জন্য Appointment বুকিং করতে পারো এবং অফিসে এসে দেখা করতে পারো।
Appointment booking link : https://forms.gle/dMR2j66pL6XTz6H48
বিভিন্ন সময় বিভিন্ন চাকরির তথ্য জানার জন্য নিচে দেওয়া লিঙ্ক থেকে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও
WhatsApp Channel :WhatsApp Group Join Here :https://whatsapp.com/channel/0029Va6eWYe0QeaiPapusD2t
Telegram: https://t.me/youtuberkrishnaghosh
এছাড়াও সকাল ১০ টা থেকে বিকেল পাঁচটার মধ্যে তোমরা আমাদের অফিসের নাম্বারে যোগাযোগ করতে পারো
WhatsApp 7074625691/8972642479
যদি মনে করছ কৃষ্ণ স্যারের সাথে সরাসরি দেখা করবে সেক্ষেত্রে আমাদের বর্ধমানের অফিসে এসে দেখা করতে পারো।
অফিসের ঠিকানা নিচে দিয়ে দেওয়া হল Office Address : Educare Skill Academy
Bardhaman Hope School (Ground Floor)
Bajepratappur, Burdwan, West Bengal 713101.
Mobile : 8972642479 / 7074625691
Join Our Whatsapp Group : https://whatsapp.com/channel/0029Va6eWYe0QeaiPapusD2t
Contact : Educare Consultancy Service
Bardhaman Hope School (Ground Floor)
Bajepratappur, Burdwan, West Bengal 713101.
Mobile : 8972642479 / 7074625691
(Calling Time : 10:00 am to 5:00 pm)
Placement Protection Course: https://forms.gle/1naYfrJpMXNYZfgW7
